Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাতক্ষীরায় শিশু ধ”র্ষ”ণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড সাতক্ষীরায় ২৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন, দায়িত্বে থাকছেন অন্য স্কুলের শিক্ষকরা ধামরাই থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলেন সুলতানা আহমেদ। ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সভা সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে জুই নেছারাবাদে আত্মহত্যার প্ররোচনা মামলায়  ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার   সাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশালে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার ‘টর্চার সেল’ ভাঙচুর পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী আহত

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে জুই

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ২২ Time View

প্রতিনিধি, পিরোজপুর ;

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে স্বতন্ত্র জোটের প্রার্থী মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে সুলতানা জেসমিন জুঁই। তিনি উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের মেয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রী সুলতানা জেসমিন জুঁই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ – সভাপতি।

সোমবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রেরিত এক পত্রের মাধ্যমে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে তার মনোনয়ন চুড়ান্ত করা হয়।

স্বতন্ত্র জোটের পক্ষে কিশোরগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ও ময়মনসিংহ -১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর তার মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন।

সুলতানা জেসমিন জুঁই মনোনয়ন পাওয়ায় পিরোজপুরে বইছে আনন্দের জোয়ার। তার মনোনয়ন চুড়ান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

সুলতানা জেসমিন জুঁই তার ফেসবুক পোস্টে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে জানান, সকলের ভালোবাসা ও দোয়ায় আমি আপনাদের সকলের জুই। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সকলের মধ্যে এই আনন্দ ভাগাভাগি করে নিবো।

উল্লেখ্য, সুলতানা জেসমিন জুঁই, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তিনি বিগত দিনে মামলা, হামলা ও কারাবরন করেছেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করেন এই সম্মান তার প্রাপ্য ছিল।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে জুই

Update Time : ০২:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬