Dhaka ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, কর্মসংস্থানের বদলে মাদকের বিস্তার ঘটেছে: হাসনাত আব্দুল্লাহ

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৭৭ Time View
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। বরং কর্মসংস্থানের পরিবর্তে দেশের গ্রামগঞ্জে মাদকের বিস্তার ঘটেছে বলে তিনি দাবি করেন।
রোববার (১৯ জুলাই) পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা এনসিপির উদ্যোগে গণভোট বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জাতীয় নাগরিক জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, সরকার নির্বাচনের আগে এক কোটি কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। সে হিসেবে গত ছয় মাসে অন্তত নয় লাখ মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল। কিন্তু সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি। তিনি অভিযোগ করেন, কর্মসংস্থানের বদলে দেশের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
তিনি আরও বলেন, সরকার ঈদের পর মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিলেও কোন ঈদের পর সেই অভিযান শুরু হবে, তা স্পষ্ট করেনি। পাশাপাশি ইরান যুদ্ধকে অজুহাত হিসেবে দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও তা কমানোর বিষয়ে সরকারের কোনো উদ্যোগ নেই বলেও দাবি করেন তিনি।
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। তবে এ ঘোষণার প্রভাবে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। একই সঙ্গে গ্রামাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটেরও সমালোচনা করেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আগের সরকার ভোট চুরি করেছে, আর বর্তমান সরকার ভোটের পর ফলাফল চুরি করেছে।” তিনি দাবি করেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা থেকে ক্রমেই বিচ্যুত হচ্ছে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য শামিম হামিদী, এনসিপি ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, যুগ্ম সংগঠক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, নেছারাবাদ উপজেলা এনসিপির আহ্বায়ক হাফিজুর রহমান এবং পিরোজপুর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. খান মোহাম্মদ বাকীসহ স্থানীয় নেতারা।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

সরকার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, কর্মসংস্থানের বদলে মাদকের বিস্তার ঘটেছে: হাসনাত আব্দুল্লাহ

Update Time : ০৫:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬