সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীদের সরব উপস্থিতিতে নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে নির্বাচনী তৎপরতা আরও জোরালো হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে ৬ জন, সহসভাপতির দুটি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, সহসম্পাদক (তথ্যপ্রযুক্তি) পদে ৩ জন, সহসম্পাদক (লাইব্রেরি) পদে ৩ জন, সহসম্পাদক (ক্রীড়া) পদে ৪ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, অ্যাডভোকেট এএসএম আশরাফুল আলম, অ্যাডভোকেট এম শাহ আলম, ড. রবিউল ইসলাম খান, অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল মজিদ (২)।
সহসভাপতির দুটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মো. আশরাফ উদ্দৌলা (সুমন), অ্যাডভোকেট এম. আবু বকর, অ্যাডভোকেট মো. মোস্তফা জামান, অ্যাডভোকেট খগেন্দ্র নাথ মন্ডল ও অ্যাডভোকেট মো. আজিবর রহমান।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট এম এস হাসান (শহীদ), অ্যাডভোকেট মো. সাউদুর রহমান, অ্যাডভোকেট মো. আকবর আলী ও অ্যাডভোকেট মো. নুরুল আমিন।
যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট মো. সাহেদুজ্জামান সাহেদ, অ্যাডভোকেট মো. কামরুজ্জামান ভুট্টো, অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বাপ্পি।
এ ছাড়া কোষাধ্যক্ষ, সহসম্পাদক (তথ্যপ্রযুক্তি), সহসম্পাদক (লাইব্রেরি), সহসম্পাদক (ক্রীড়া), মহিলা বিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদেও প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। এখন প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ভোটারদের সমর্থন আদায়ের তৎপরতা বাড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা।
Reporter Name 















