Dhaka ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

জেলার শ্রেষ্ঠ শিক্ষক এর শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৩ Time View

প্রতিনিধি সিরাজগঞ্জ;

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ।

এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিনজন শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। এ কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম সম্প্রতি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে জানা গেছে, রাজশাহী বোর্ডের অধীনে মোট ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানে মোট ১৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের তিনজন পরীক্ষার্থীও রয়েছেন। অন্যদিকে, রাজশাহী বোর্ডে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এসব প্রতিষ্ঠানে মোট ৩৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছেন।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন জানিয়েছেন, শতভাগ অকৃতকার্য হওয়া কলেজগুলোকে চিঠি দেওয়া হবে। কেন এমন ফলাফল হয়েছে, সে বিষয়ে প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

তিনি আরও জানান, আগের বছরগুলোতে শতভাগ অকৃতকার্য হওয়া কয়েকটি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে বোর্ডে ডাকা হয়েছিল। তবে চলতি বছর আগের সেই প্রতিষ্ঠানগুলোর কোনোটিতেই শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেনি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

জেলার শ্রেষ্ঠ শিক্ষক এর শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

Update Time : ১২:০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬