Dhaka ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন সাতক্ষীরার উপকূলীয় এলাকার বনজীবীরা। এ দাবিতে সোমবার (২ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন তাঁরা।

স্মারকলিপিতে সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলের দাবিসহ মোট ১০টি দাবি তুলে ধরেছেন বনজীবীরা। তাঁদের দাবির মধ্যে রয়েছে বনদস্যুদের সহায়তাকারীদের শনাক্ত করা এবং দস্যু নির্মূলে সমন্বিত অভিযান পরিচালনা করা। বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

আন্দোলনকারীরা জানান, সুন্দরবননির্ভর বনজীবীরা জীবিকার তাগিদে প্রতিনিয়ত বনে যাতায়াত করেন। বনদস্যুদের তৎপরতার কারণে তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতির স্থায়ী সমাধানে তাঁরা সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন।

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে গত ২৮ অক্টোবর থেকে উপকূলীয় এলাকায় আন্দোলন শুরু করেন বনজীবীরা। এর অংশ হিসেবে সাতক্ষীরার গাবুরায় ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন তাঁরা। সংকটের দ্রুত সমাধান এবং বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন আন্দোলনকারীরা।

স্মারকলিপি প্রদানকালে বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক সালাউদ্দিন লিটন উপস্থিত ছিলেন। এ ছাড়া কমিটির সদস্য শফিকুল ইসলাম, আব্দুর রহিম ও খায়রুল ইসলাম মিলন, ইয়াসিন আরাফাত, বনজীবী সাইফুল ইসলামসহ স্থানীয় বনজীবীরা কর্মসূচিতে অংশ নেন।

বনজীবীদের প্রত্যাশা, তাঁদের উত্থাপিত দাবিগুলো বিবেচনায় নিয়ে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে তাঁদের জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

Update Time : ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬