Dhaka ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় সাংগঠনিক পদ হারালেন ছাত্রদল নেতা সাতক্ষীরার তালতলায় কোহিনুর হত্যা: কারখানার মালিক গ্রেপ্তার আশাশুনিতে দীর্ঘদিনের দখল থেকে জেলা পরিষদের পুকুর উদ্ধা শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযানে জনসম্পৃক্ততার চেষ্টা কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠিত সাপাহারে আমবাগান থেকে গ্রামপুলিশের মরদেহ উদ্ধার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে শাহিন আহম্মেদ এর অংশ গ্রহন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

সাপাহারে আমবাগান থেকে গ্রামপুলিশের মরদেহ উদ্ধার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে রুবেল হক (৩৫) নামে এক গ্রামপুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রুবেল হক গোয়ালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কদমডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে রুবেলের কথা-কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার জন্য তাঁর শ্বশুরবাড়ির লোকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের কাছে যান। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে চেয়ারম্যান তাঁদের পারিবারিক ভাবে বিষয়টি সমাধানের পরামর্শ দেন এবং একসঙ্গে বাড়ি পাঠিয়ে দেন।

স্থানীয়দের ভাষ্য, ওই দিন রাত ৯টার দিকে রুবেল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয়রা কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগানে রুবেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, রুবেলের স্ত্রীর পরিবারের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ ও সন্দেহের বিষয় জানানো হয়েছিল। উভয় পক্ষের বক্তব্য শুনে তাঁদের পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার পরামর্শ দেওয়া হয়। পরে সকালে রুবেলের মৃত্যুর খবর পাওয়া যায়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল

সাপাহারে আমবাগান থেকে গ্রামপুলিশের মরদেহ উদ্ধার

Update Time : ০৩:০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬