Dhaka ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

লিংকনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করলেন নেছারাবাদের কৃতি সন্তান মোহাম্মদ ছফওয়ান

  • Reporter Name
  • Update Time : ০১:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩০ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

ইংল্যান্ডের দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের গনমান গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ছফওয়ান। তিনি বর্তমানে বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

মোহাম্মদ ছফওয়ান উপজেলার বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হালিম আখুন্দের ছোট ছেলে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও অধ্যবসায়ী। তাঁর শিক্ষাজীবনের সূচনা হয় ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসায়। সেখান থেকে ২০০৩ সালে দাখিল এবং ২০০৫ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন।

পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে ২০০৯ সালে স্নাতক (অনার্স) এবং ২০১০ সালে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। উচ্চতর আইন শিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে তিনি ইংল্যান্ডে যান এবং দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ২০০৫-০৬ শিক্ষাবর্ষে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তিনি লিংকনস ইন, লন্ডনের সদস্য হওয়ার পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং বাংলাদেশ আইন সমিতির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২৮ আগস্ট ২০২৪ সালে তিনি বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

মোহাম্মদ ছফওয়ানের এই সাফল্যে নেছারাবাদসহ পিরোজপুর জেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর ব্যারিস্টারি সম্পন্ন করার খবরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়দের মতে, মফস্বল এলাকার একজন শিক্ষার্থীর আন্তর্জাতিক পর্যায়ে আইন শিক্ষায় এমন সাফল্য তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে যে বিশ্বমানের সাফল্য অর্জন করা সম্ভব, মোহাম্মদ ছফওয়ানের অর্জন তারই উজ্জ্বল উদাহরণ।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

লিংকনস ইন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করলেন নেছারাবাদের কৃতি সন্তান মোহাম্মদ ছফওয়ান

Update Time : ০১:০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬