Dhaka ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা নেছারাবাদে অস্বাস্থ্যকর আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা পাটকেলঘাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার ৭৭টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বিতর্কিত নিয়োগের তালিকা বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগের দাবি জানানো হয়।

বুধবার দুপুরে সাতক্ষীরা আদালতের সামনে তৃণমূল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের বরাদ্দ দেওয়া হয়েছে। এ ধরনের নিয়োগপ্রক্রিয়ার ফলে কৃষকেরা সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।

তাঁরা আরও বলেন, কৃষি উৎপাদন সচল রাখতে কৃষকদের কাছে সঠিক সময়ে সার সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে ডিলার নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহি ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন থাকা প্রয়োজন।

কর্মসূচি থেকে বিতর্কিত নিয়োগের তালিকা বাতিল করে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে সার ডিলার নিয়োগের জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি

Update Time : ০৩:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬