Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা নেছারাবাদে অস্বাস্থ্যকর আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা পাটকেলঘাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কলারোয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত, স্বামী গুরুতর আহত ভূরুঙ্গামারীতে জমি ও ঘর দখল নিয়ে দুই ভাইয়ের বিরোধ, হামলায় আহতের অভিযোগ

নেছারাবাদে জামায়াত নেতাকে জড়িয়ে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদ আব্দুর রহমানের

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২৭ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সেহাংগল গ্রামের এক জামায়াত নেতাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন সমুদয়কাঠি জামায়াত নেতা আব্দুর রহমান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তাঁর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে কেন্দ্র করে প্রকাশিত একটি ভিডিওতে সেহাংগল গ্রামের ওই জামায়াত নেতার নাম জড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আব্দুর রহমান। এক ভিডিও বার্তায় তিনি ঘটনার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন।

আব্দুর রহমানের দাবি, উজিরপুর থেকে আসা এক নারী সমুদয়কাঠির তপু নামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। ওই সময় সেখানে সাদ্দাম নামের এক যুবকও উপস্থিত ছিলেন। তিনি তখন ব্যক্তিগত কাজে স্বরূপকাঠিতে অবস্থান করছিলেন। পরে তপু ওই নারীর মোবাইল ফোন থেকে তাঁকে কল করে সেখানে যেতে বলেন। তবে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় তিনি সেখানে যাননি বলে দাবি করেন আব্দুর রহমান।

তিনি আরও দাবি করেন, পরবর্তী সময়ে স্থানীয় কয়েকজন সেখানে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করেন এবং তা ফেসবুকে প্রকাশ করেন। তাঁর ভাষ্য, পরিকল্পিতভাবে ঘটনাটির সঙ্গে তাঁর নাম জড়ানো হয়েছে এবং ওই নারীকে দিয়ে তাঁর নাম বলানো হয়েছে। তবে ওই নারীকে কারা সেখানে এনেছেন কিংবা কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

আব্দুর রহমান বলেন, ওই নারীকে যারা সেখানে এনেছেন, তাঁদের পরিচয় ও ঘটনার পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত সত্য সামনে আসতে পারে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে আব্দুর রহমান বলেন, তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা কৌশলে তাঁকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে তিনি মনে করেন।

এ ঘটনায় যারা জড়িত তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাঁদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আব্দুর রহমান বলেন, তিনি এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন

নেছারাবাদে জামায়াত নেতাকে জড়িয়ে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদ আব্দুর রহমানের

Update Time : ০৪:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬