Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা নেছারাবাদে অস্বাস্থ্যকর আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা পাটকেলঘাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কলারোয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত, স্বামী গুরুতর আহত ভূরুঙ্গামারীতে জমি ও ঘর দখল নিয়ে দুই ভাইয়ের বিরোধ, হামলায় আহতের অভিযোগ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৭৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৮ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়। এবারের আয়োজনে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৬-এ বৃত্তিপ্রাপ্ত ২৯ জন, অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৫৪ জন এবং এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী ৯৫ জনসহ মোট ১৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি প্রত্যেক শিক্ষার্থীর হাতে তাদের নিজস্ব ছবি সংযুক্ত আকর্ষণীয় ক্রেস্ট তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নারীরা আজ সব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, যার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের শিক্ষার্থীরা।”

তিনি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, সন্তানরা যাতে প্রযুক্তির সঠিক ব্যবহার করে এবং মাদকের সংস্পর্শ থেকে দূরে থাকে, সে বিষয়ে মা-বাবাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস বলেন, “শুধু ভালো জিপিএ অর্জন করলেই চলবে না, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। বিদ্যালয়ের এই চমৎকার আয়োজন শিক্ষার্থীদের আগামীতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।”

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এ গৌরবময় সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মান ধরে রাখতে কর্তৃপক্ষ সর্বদা বদ্ধপরিকর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষিকা ওয়াহিদা সুলতানা, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, শেখ তাজুর রহমান, রবিউল ইসলাম, দীপাসিন্ধু তরফদার, মমতাজ আহমেদ, সুলতানা পারভীন, জান্নাতুল ফেরদৌস ও মো. হাবিবুল্লাহসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেদায়েতুল্লাহ ও ফাতেমা নাসরিনের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। কৃতি শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৭৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

Update Time : ০৩:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬