সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রথম পর্যায়ের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক রতন কুমার হালদার এবং তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।
এ সময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের তৌফিক ইমরান, অসিত রায়, ইমদাদুল হকসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মসূচির কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 



















