সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আবারও সাফল্য অর্জন করেছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাফানা ফারদিন দিঘী। বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করেছে সে। তার এ সাফল্যে পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সাফানা ফারদিন দিঘী সাতক্ষীরার জ্যেষ্ঠ সাংবাদিক এম. কামরুজ্জামান ও প্রভাষক সেলিনা সুলতানার একমাত্র কন্যা। সে সাতক্ষীরার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শহীদুল্লাহর নাতনি।
পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী দিঘী কবিতা আবৃত্তির মাধ্যমে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে চলেছে। বিভিন্ন আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার সেরার স্বীকৃতি অর্জন করেছে সে। তার ধারাবাহিক এ সাফল্যে গর্বিত পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।
দিঘীর স্বপ্ন, বড় হয়ে একজন যোগ্য, আদর্শ ও প্রতিষ্ঠিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা এবং নিজের সাফল্যের মাধ্যমে মা-বাবার মুখ উজ্জ্বল করা। এ লক্ষ্য অর্জনে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও অব্যাহত রাখতে চায় সে।
পরিবারের প্রত্যাশা, অধ্যবসায়, নিষ্ঠা ও প্রতিভার সমন্বয়ে ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে দিঘী। তার এই অগ্রযাত্রা অন্য শিশু-কিশোরদেরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
দিঘীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর জীবন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।
Reporter Name 



















