Dhaka ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা নেছারাবাদে অস্বাস্থ্যকর আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা পাটকেলঘাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কলারোয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত, স্বামী গুরুতর আহত ভূরুঙ্গামারীতে জমি ও ঘর দখল নিয়ে দুই ভাইয়ের বিরোধ, হামলায় আহতের অভিযোগ

সাতক্ষীরায় বিশ্ব নদীকৃত্য দিবস পালিত: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবিতে সুধী সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৪:১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধিঃ

“নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত নদী চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব নদীকৃত্য দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি হলরুমে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংগঠন এলআরডি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বেলা, স্বদেশ, হেড, সামস, সিডো, সুশীলন, উত্তরণ, সুন্দরবন ফাউন্ডেশন, অর্জন ফাউন্ডেশন, ক্রিসেন্ট, নবদিগন্ত ফাউন্ডেশন, সৃজনী মহিলা লোককেন্দ্র, আশা লোককেন্দ্র, উদ্দীপ্ত মহিলা সংস্থা, ব্রেকিং দ্য সাইলেন্স এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন বাপা সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক ও স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। অনুষ্ঠানে নদী সংরক্ষণ ও পুনরুদ্ধার বিষয়ে একটি লিখিত ধারণাপত্র উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বন কর্মকর্তা আও সফর রহমান, শিক্ষাবিদ কৃষ্ণপদ সরকার, অধ্যাপক ইদ্রিস আলী এবং পরিবেশকর্মী আশরাফ আলী। এছাড়া বক্তব্য রাখেন আবু জাফর সিদ্দিকী, বজলুর রহমান, আব্দুস সামাদ, মফিজুল ইসলাম, যুবনেতা আব্দুর রহমান, আনিস নূর খান বাবুলসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নদী একটি দেশের ভূপ্রকৃতি, পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার অবিচ্ছেদ্য অংশ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা সাতক্ষীরায় কপোতাক্ষ, বেতনা, মরিচ্চাপ, খোলপেটুয়া, ইছামতি, কালিন্দী, কাকশিয়ালী ও রায়মঙ্গলসহ অসংখ্য নদ-নদী প্রবাহিত হলেও বর্তমানে এসব নদী নানা সংকটে জর্জরিত।

তাদের মতে, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ, পলি জমে নাব্যতা হ্রাস, নদী দখল, দূষণ, তীব্র জলাবদ্ধতা এবং লবণাক্ততার বিস্তারের কারণে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং স্থানীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা নদী রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ, দখল ও দূষণমুক্ত নদী নিশ্চিত করা এবং নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন

সাতক্ষীরায় বিশ্ব নদীকৃত্য দিবস পালিত: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবিতে সুধী সমাবেশ

Update Time : ০৪:১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬