প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে এক কেজি গাঁজাসহ রেজাউল করিম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর করফা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।
গ্রেপ্তার রেজাউল করিম উত্তর করফা গ্রামের মৃত আবদুল খালেক ফকিরের ছেলে। তার বসতঘরের সামনে ফাঁকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Reporter Name 


















