Dhaka ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, সাড়ে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

  • Reporter Name
  • Update Time : ০২:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৭ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কঁচা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। রোববার (১১ অক্টোবর) বিকেলে পরিচালিত এ অভিযানে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌ পুলিশ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা দেয়।

মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় গত দুই দিনে কঁচা নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় ১৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। কঁচা নদী কাউখালীর অন্যতম গুরুত্বপূর্ণ ইলিশ প্রজনন ক্ষেত্র। এ সময়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

তিনি আরও বলেন, মা ইলিশ ও জাটকা রক্ষায় জেলেদের সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, সাড়ে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

Update Time : ০২:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬