Dhaka ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা নেছারাবাদে অস্বাস্থ্যকর আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা পাটকেলঘাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার

কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু

  • Reporter Name
  • Update Time : ০৩:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ১ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে দরিদ্র ও প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হাঁস-মুরগি পালনবিষয়ক তিন দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কাউখালী উপজেলা শাখার আয়োজনে বিআরডিবি মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার এবং উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিনারুল ইসলাম। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন প্রান্তিক নারী অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণকালে ইউএনও রেহেনা আক্তার বলেন, গ্রামের নারীরা যেন শুধু গৃহস্থালির কাজে সীমাবদ্ধ না থেকে অল্প পুঁজি বিনিয়োগ করে হাঁস-মুরগি পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধেও নারীদের সচেতন ও সোচ্চার হতে হবে। একজন সচেতন ও স্বাবলম্বী নারী তাঁর পরিবারসহ পুরো সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণে অংশ নিতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। হাঁস-মুরগি পালনের সঠিক পদ্ধতি এবং অল্প পুঁজিতে আয় বাড়ানোর বিভিন্ন কৌশল সম্পর্কে তাঁরা নতুন নতুন তথ্য জানতে পারছেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন বলে তাঁরা আশাবাদী।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি

কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু

Update Time : ০৩:০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬