Dhaka ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, বন্ধ যানবাহন পারাপার কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে রেফার চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সাতক্ষীরায় কীটনাশক স্প্রে করতে গিয়ে নিখোঁজ, চার দিন পর ধানক্ষেতে মিলল মনোরঞ্জনের মরদেহ কাউখালীতে কঁচা নদীতে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতাংশ জমি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্ত দাবি

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস

  • Reporter Name
  • Update Time : ০১:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

ফরিদপুর প্রতিনিধি ;

ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মিথ্যা মামলায় দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই সাথে মিথ্যা ও সাজানো অভিযোগ দায়েরের দায়ে বাদী শাহীনুর বেগমকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাঁকে আরও ৭ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার ( ২৬ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন।

মামলার নথি ও রায় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাটি গ্রামের সাগর মোল্লা (২২) ও ইকরামুল মোল্লা (২০)–র বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলা করেন শাহীনুর বেগম। এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা তাঁকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পথে আসামিরা তাঁকে পুনরায় শ্লীলতাহানি করেন বলে বাদী দাবি করেছিলেন।

তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালত আসামিদের নির্দোষ ঘোষণা করে খালাস দেন। অন্যদিকে, আদালতের মূল্যবান সময় নষ্ট করা এবং নির্দোষ ব্যক্তিকে মিথ্যা মামলায় হয়রানি করার দায়ে বাদীকে এই সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

রায় নিয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রেপক্ষের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, “আইনের অপব্যবহার রোধে বিচারকের এই সিদ্ধান্ত একটি দৃষ্টান্তমূলক দৃষ্টান্ত। এতে করে ভবিষ্যতে কেউ অসৎ উদ্দেশ্যে বা ব্যক্তিগত আক্রোশ মেটাতে মিথ্যা মামলা করার সাহস পাবে না।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস

Update Time : ০১:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬