Dhaka ০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, বন্ধ যানবাহন পারাপার কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে রেফার চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি সাতক্ষীরায় কীটনাশক স্প্রে করতে গিয়ে নিখোঁজ, চার দিন পর ধানক্ষেতে মিলল মনোরঞ্জনের মরদেহ কাউখালীতে কঁচা নদীতে ৬৫ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতাংশ জমি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে তদন্ত দাবি

সাতক্ষীরায় কীটনাশক স্প্রে করতে গিয়ে নিখোঁজ, চার দিন পর ধানক্ষেতে মিলল মনোরঞ্জনের মরদেহ

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে চার দিন ধরে নিখোঁজ থাকার পর মনোরঞ্জন মণ্ডল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার শৈলখালী মাঠের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনোরঞ্জন মণ্ডল শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ‘জাদা-ঘোলের চক’ এলাকার মৃত বেগমবার মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর নিজের কৃষিজমিতে কীটনাশক স্প্রে করতে যান মনোরঞ্জন মণ্ডল। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। অবশেষে সোমবার সকালে শৈলখালী মাঠের একটি ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

স্থানীয় ইউপি সদস্য শাহিনুর রহমান জানান, মনোরঞ্জন মণ্ডলের স্ত্রী বুদ্ধিপ্রতিবন্ধী। তাঁদের সন্তানেরা সবাই বাইরে কাজ করেন। গত ২২ অক্টোবর কৃষিজমিতে কীটনাশক স্প্রে করতে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, চার দিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার সকালে শৈলখালী মাঠের একটি ধানক্ষেত থেকে মনোরঞ্জন মণ্ডলের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তবে মনোরঞ্জন মণ্ডলের মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী, দুই আসামি খালাস

সাতক্ষীরায় কীটনাশক স্প্রে করতে গিয়ে নিখোঁজ, চার দিন পর ধানক্ষেতে মিলল মনোরঞ্জনের মরদেহ

Update Time : ১২:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬