
ঢাকা প্রতিনিধি;
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হান্নান সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু এবং মহাসচিব মো. আনিসুর রহমান দেওয়ান।
এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে হান্নান সিকদারের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। তাঁর কর্মময় জীবন ও রাজনৈতিক অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
নেতৃদ্বয় মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
Reporter Name 

























