Dhaka ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ও পবিত্র আশুরা উপলক্ষে এনপিপির বিবৃতি

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৬১ Time View

সাউথ বেঙ্গল নিউজ ;

আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস এবং পবিত্র ১০ মহররম (আশুরা) উপলক্ষে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)-এর চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু ও মহাসচিব মো. আনিসুর রহমান দেওয়ান পৃথক দুটি বিবৃতি দিয়েছেন।

মাদকবিরোধী দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে এবং বিশেষ করে তরুণ সমাজকে ভয়াবহভাবে বিপথে পরিচালিত করে। তারা বলেন, কেবল আইন প্রয়োগ নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই

মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন ও সমাজে পুনঃএকীভূত করার উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করে একটি মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

অন্যদিকে পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া বিবৃতিতে এনপিপির চেয়ারম্যান ও মহাসচিব বলেন, কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ সত্য, ন্যায় ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার এক চিরন্তন দৃষ্টান্ত। আশুরার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।

এ উপলক্ষে তারা সকল প্রকার বিভেদ, হিংসা, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে শান্তি, সম্প্রীতি ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিবৃতির শেষে নেতৃদ্বয় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন সবাইকে আশুরার শিক্ষা হৃদয়ে ধারণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার তাওফিক দান করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ও পবিত্র আশুরা উপলক্ষে এনপিপির বিবৃতি

Update Time : ০৩:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬