Dhaka ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা  তালায় দুই বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, রসিদ ছাড়াই আদায়ের দাবি রামপালে ‘নিরাপদ অনলাইন, সুরক্ষিত শৈশব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে বিএনপি নেতার কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় মলদ্বারে স্বর্ণের পেস্ট, ভারতীয় নাগরিক আটক পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ

পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা 

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫ Time View

প্রতিনিধি,নেছারাবাদ পিরোজপুর ;

পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) পিরোজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় নেছারাবাদ ও কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সকালে নেছারাবাদ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। সভায় বক্তব্য দেন পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’-এর আহ্বায়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, জেলা প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম শেখ, যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, মো. আফজাল হোসেন লাভলু, উপদেষ্টা উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন, উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আলম, প্রধান শিক্ষক মো. তৌফিকুজ্জামান, শিরিন আখতার, নিলুফা ইয়াসমিন, সাংবাদিক গোলাম মোস্তফা ও আনোয়ার হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
বক্তারা মাদকবিরোধী আন্দোলন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ এবং সামাজিক প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানান। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা এবং মাদকবিরোধী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারীদের সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে বিকেলে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে একই বিষয়ে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। সভা দুটি সঞ্চালনা করেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান নাসিম আলী।
সভায় বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা 

পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা 

Update Time : ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬