Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

গ্যাস সংকট ও ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এনপিপির

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১৪১ Time View

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন স্থানে চলমান গ্যাস সংকট ও ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। সংকট নিরসনে দ্রুত বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

সোমবার এক বিবৃতিতে এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু ও মহাসচিব মো. আনিসুর রহমান দেওয়ান এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গ্যাসের স্বল্পচাপ ও অনিয়মিত সরবরাহের কারণে বাসাবাড়ির রান্নাবান্না থেকে শুরু করে শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দীর্ঘ সময়ের লোডশেডিং জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি করছে।

তারা বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, শিল্প-কারখানা এবং উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়ছে। উৎপাদন ব্যাহত হওয়ায় ব্যবসায়িক ব্যয় বাড়ার পাশাপাশি কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ছে। এতে সাধারণ মানুষকে অতিরিক্ত ব্যয় ও নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে।

এনপিপির নেতারা বলেন, জ্বালানি ও বিদ্যুৎ দেশের অর্থনীতি ও জনজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই সাময়িক সমাধানের পাশাপাশি সরবরাহ ব্যবস্থার দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধি, সুষ্ঠু ব্যবস্থাপনা, অপচয় ও অনিয়ম রোধ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লোডশেডিংয়ের ক্ষেত্রে সুষম ও পূর্বঘোষিত সময়সূচি অনুসরণ, জরুরি ও গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্যাসের স্বাভাবিক চাপ ও সরবরাহ নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে সংকটের প্রকৃত কারণ জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় একটি টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা।

নেতৃদ্বয় বলেন, জনগণের স্বস্তি, অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি এবং দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

গ্যাস সংকট ও ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এনপিপির

Update Time : ০২:৫৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬