সাউথ বেঙ্গল নিউজ ;
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৮ আগস্ট (শনিবার) সকাল ১০টায় দলটির চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় এনপিপির চেয়ারম্যান দেশবাসী, দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, গত ১৯ বছরের পথচলায় এনপিপি জনগণের অধিকার, গণতন্ত্র, সুশাসন, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন, মানবিক মূল্যবোধ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে এসেছে। দেশের প্রতিটি সংকটময় সময়ে দলটি জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও জনকল্যাণে কাজ করে যাবে।

দলের মহাসচিব আনিসুর রহমান দেওয়ান বলেন, বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, গণতান্ত্রিক সংস্কৃতি, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। অংশগ্রহণমূলক রাজনীতির মাধ্যমেই একটি শক্তিশালী, সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলে এনপিপি বিশ্বাস করে।
এদিকে, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন প্রেরিত এক বার্তায়, আগামী ৮ আগস্টের আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
Reporter Name 





















