Dhaka ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, ২৪ ঘণ্টার ব্যবধানে ফের পরিবর্তন; বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা কাউখালীতে উপজেলা পরিষদের পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর তালার নগরঘাটায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ১০০ বোতল উইনকেরেক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতক্ষীরায় মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ, নেতাকর্মীদের প্রতি বিশেষ বার্তা

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ভারতীয় নাগরিকের শরীরের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। এ ঘটনায় ওই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে আসা এক ভারতীয় পাসপোর্টধারী ব্যক্তির ওপর নজরদারি শুরু করেন বিজিবি সদস্যরা। একপর্যায়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর শরীরের অভ্যন্তরে লুকিয়ে রাখা দুটি প্যাকেটের অস্তিত্ব শনাক্ত করা হয়।

পরবর্তী সময়ে প্যাকেট দুটি উদ্ধার করে তাতে ৮১৩ দশমিক ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট পাওয়া যায়। আটক ব্যক্তির নাম শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদ, মিশিগানে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

Update Time : ০৩:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬