সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় রোভার মুটের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্পে জেলার বিভিন্ন কলেজ ও মুক্ত রোভার স্কাউট গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।
সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আল মুস্তানছির বিল্লাহ।
ডে ক্যাম্প চিফ অধ্যাপক মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার অধ্যক্ষ রেজাউল করিম। জেলা রোভার স্কাউটসের সম্পাদক মো. আবু তালেব অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সাবেক কমিশনার এমদাদুল হক, সাবেক সম্পাদক এস এম আসাদুজ্জামান, ইয়াছিন আলী, ফাহিমা খাতুন, আরএসএল রিতা রানী, সহকারী কমিশনার তানভীর হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের আরএসএল শরিফুল ইসলাম ও বিপাশা বিশ্বাস, কলারোয়া সরকারি কলেজের আরএসএল শিবানন্দ সরকার, খান বাহাদুর আহছানউল্লা কলেজের আরএসএল মনিরুজ্জামান মহসিন, সহকারী কমিশনার নাজমুল হক, জেলা রোভার নেতা প্রতিনিধি সেলিম আকুঞ্জি, বেঙ্গল টাইগার মুক্ত রোভার স্কাউট গ্রুপের আরএসএল মিজানুর রহমান, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ফয়সাল আজম, গার্ল ইন সিনিয়র রোভার মেট বন্যা খাতুন, প্রাক্তন জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি রওনিক ই আহমেদ প্রাপ্তি এবং রোভার সুপ্রসাদ দত্তসহ অন্যরা।
দিনব্যাপী এ ক্যাম্পে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা দ্বাদশ জাতীয় রোভার মুটে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। এ আয়োজনের মাধ্যমে রোভারদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়।
Reporter Name 

















