Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সুন্দরবনে বনদস্যুদের আতঙ্কে জেলেরা, নির্মূলের দাবিতে কয়রায় মানববন্ধন

সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাতক্ষীরার সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেছেন, “আমি মনে করি না, আমি একটি দলের নির্বাচিত সংসদ সদস্য। আমি সবার, সব মানুষের, গরিব-দুঃখী মানুষের। নেতা কিংবা অতিথি হিসেবে নয়, আপনাদের ঘরের মানুষ ও খাদেম হিসেবে পাশে থেকে কাজ করতে চাই।”

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা লেক ভিউ তুফান কনভেনশন সেন্টারের পদ্মা হলরুমে দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পত্রিকাটির স্লোগান ‘সত্য প্রচারে এগিয়ে’।

সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সাতক্ষীরার উন্নয়ন ত্বরান্বিত করতে সবার পরামর্শ, সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন। আজকের অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের একসঙ্গে উপস্থিত থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাতক্ষীরার বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের দাবি রেললাইন বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে জাতীয় সংসদে তিন দিন বক্তব্য দিয়েছেন এবং নোটিশও দিয়েছেন। রেলমন্ত্রী তাঁকে জানিয়েছেন, সাতক্ষীরা রেললাইন প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, রেলভবন ও রেলমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন, নাভারণ থেকে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের জরিপকাজ শেষ হয়েছে। সাতক্ষীরা থেকে ভোমরা পর্যন্ত জরিপকাজও শুরুর পর্যায়ে রয়েছে। তবে তাঁর প্রত্যাশা, ভবিষ্যতে এই রেললাইন সুন্দরবন পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

এমপি বলেন, সাতক্ষীরার উন্নয়নে রেললাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দাবি বাস্তবায়নে বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে কথা বলতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। এ সময় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও জাতীয় সংসদে কথা বলার কথা উল্লেখ করেন তিনি।

দৈনিক সাতক্ষীরা খবর পত্রিকার ভূমিকা প্রসঙ্গে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, একটি সংবাদপত্রের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। সাধারণ মানুষের কথা, অধিকার, সমস্যা ও প্রত্যাশা তুলে ধরাও গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, দৈনিক সাতক্ষীরা খবর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের মুখপাত্র হয়ে উঠবে।

পত্রিকাটির সম্পাদক আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুর ইসলাম হাবিব, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম এবং আলীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুর রউফ প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা, উন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যা ও অধিকার তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আশা প্রকাশ করেন, দৈনিক সাতক্ষীরা খবর সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে এবং জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

Update Time : ০২:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬