Dhaka ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বলদিয়ার নেতৃত্বে নতুন সমীকরণ, চেয়ারম্যান পদে প্রস্তুত এনামুল হক রতন সাপাহারে ৩০ তরুণকে নিয়ে শুরু মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ। মাদকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন দ্রুত বাস্তবায়নের দাবি এনপিপি চেয়ারম্যানের কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা ওসির বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান যুবনেতা আতাউর রহমান রোমান সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেড়েই চলেছে ছাত্রীকে ম্যাসেঞ্জারে কু-প্রস্তাবের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে থানায় জিডি অপপ্রচার প্রত্যাখ্যান, ৮০তম পুল নির্মাণের মাইলফলকে ‘সবার আগে বলদিয়া’ চাঁদাবাজি বন্ধে বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ জব্দ, আটক ১

মাদকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন দ্রুত বাস্তবায়নের দাবি এনপিপি চেয়ারম্যানের

  • Reporter Name
  • Update Time : ১২:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৩৬ Time View

প্রতিনিধি ঢাকা ;  

মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে পাস হওয়া আইনকে স্বাগত জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু। একই সঙ্গে আইনটির কঠোর, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে এনপিপির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ছালাউদ্দিন ছালু বলেন, ‘শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর কঠোর ও নিরপেক্ষ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।’ মাদককে দেশের যুবসমাজ, পরিবার, নারী ও আগামী প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি হিসেবে উল্লেখ করে তিনি মাদকের বিরুদ্ধে সর্বজনীন অভিযান ও আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানান।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে এনপিপি চেয়ারম্যান বলেন, আন্দোলনের সময় সাধারণ মানুষ ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করেছিল। কিন্তু সেই প্রত্যাশার পূর্ণ প্রতিফলন এখনো দৃশ্যমান হয়নি। আন্দোলনে নিহত ও আহতদের অধিকাংশই সাধারণ, মেহনতি ও শ্রমজীবী মানুষ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, আহত হয়ে যারা স্থায়ীভাবে অক্ষম বা শয্যাশায়ী হয়েছেন, তাদের পুনর্বাসন রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। শহীদ পরিবার ও আহতদের প্রতিও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বিদ্যুৎ ও গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির দ্রুত সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান।

গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে শেখ ছালাউদ্দিন ছালু অতীতে তৈরি হওয়া ‘হেলমেট বাহিনীর’ অপসংস্কৃতির পুনরাবৃত্তি রোধে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় এনপিপির মহাসচিব মো. আনিসুর রহমান দেওয়ান বলেন, দলকে শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী রাজনৈতিক শক্তিতে পরিণত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। কমিটি পুনর্গঠন, নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়নের পাশাপাশি জনগণের সুখ-দুঃখে পাশে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এনপিপির সিনিয়র যুগ্ম মহাসচিব (প্রেসিডিয়াম মর্যাদা) এমাদুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ডাঃ আলতাফ হোসেন, ইমরুল কায়েস, শেখ জাবেদ কামাল, আহসান হাবিব তছির, মেহেদী হাসান রনি, সেলিম মাহমুদ, ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ডাঃ মিজানুর রহমান, আরিফুর রহমান সুমন, যুগ্ম মহাসচিব আবুল কালাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোড়ল, ডাঃ আমীনুল ইসলাম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন লিটন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বলদিয়ার নেতৃত্বে নতুন সমীকরণ, চেয়ারম্যান পদে প্রস্তুত এনামুল হক রতন

মাদকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন দ্রুত বাস্তবায়নের দাবি এনপিপি চেয়ারম্যানের

Update Time : ১২:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬