Dhaka ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এনপিপির চেয়ারম্যান  বানারীপাড়ায় জমি দখলের অভিযোগ, বিরোধপূর্ণ স্থানে মসজিদের সাইনবোর্ড  হামি ডি ডাব্লিউ এর নার্সিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়

লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এনপিপির চেয়ারম্যান 

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View
ঢাকা প্রতিনিধি  ;
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু। তিনি এ সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া এক বিবৃতিতে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, এক রাতের মধ্যে লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক বোঝা চাপিয়ে দেওয়ার শামিল। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ে মানুষ যখন চাপে রয়েছে, তখন এ মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ আরও বাড়াবে।
তিনি আরও বলেন, তেলের দাম বাড়লে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ও পণ্য সরবরাহের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। এতে বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে।
উল্লেখ্য, সরকারের নতুন সিদ্ধান্তে ২১ সেপ্টেম্বর থেকে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শেখ ছালাউদ্দিন ছালু বলেন, জনগণের আয় না বাড়িয়ে জ্বালানির দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে। তাই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এনপিপির চেয়ারম্যান 

লিটারপ্রতি ২০ টাকা জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এনপিপির চেয়ারম্যান 

Update Time : ০৮:৩৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬