Dhaka ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ টাইব্রেকারের নাটকীয়তায় কালিগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক কাপের শিরোপা জিতল আশাশুনি কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে মালামাল লুট রামপালে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন কলারোয়ায় গৃহবধূ নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি সাতক্ষীরায় বিচারক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষণ ও ভিডিও ছড়ানোর মামলার আসামি প্রকাশ্যে ঘোরাফেরার অভিযোগ, ৭ মাসেও গ্রেপ্তার নয় নেছারাবাদে নতুন ইউএনও মোহাম্মদ আবুল হাছনাত পিরোজপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বৃদ্ধাকে আশ্রয় দেওয়া নিয়ে বিতর্কের পর মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হ”ত্যা”চেষ্টার মামলা

জাতীয় কবি নজরুল ইসলাম এর আদর্শ বৈষম্যহীন সমাজ গঠনের পথ দেখায়: এনপিপি

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২৬ Time View

বিশেষ প্রতিনিধি, ঢাকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু ও মহাসচিব মো. আনিসুর রহমান দেওয়ান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তারা নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বিবৃতিতে এনপিপির নেতৃদ্বয় বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অত্যাচার, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দুর্বার প্রতিবাদী কণ্ঠ। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালি জাতিকে স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করেছে। তিনি শুধু কবি নন, বাঙালির জাগরণ, আত্মমর্যাদা ও মুক্তির চেতনার অন্যতম প্রধান প্রেরণাদাতা।

তারা বলেন, মানুষের অধিকার, স্বাধীনতা ও সাম্যের যে বার্তা নজরুল তাঁর সৃষ্টির মাধ্যমে দিয়েছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর বিদ্রোহী চেতনা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস জোগায় এবং মানবতাবাদী দর্শন জাতি-ধর্মের বিভেদ ভুলে ঐক্য ও সম্প্রীতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

নেতৃদ্বয় আরও বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে নজরুলের আদর্শ ও দর্শন পথ দেখাতে পারে। নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্য ও জীবনদর্শন তুলে ধরা এবং অসাম্প্রদায়িক, মানবিক ও প্রতিবাদী চেতনাকে ধারণ করা সবার দায়িত্ব।

বিবৃতিতে তারা অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনা, সংগ্রাম ও অনুপ্রেরণায় চিরজাগরুক হয়ে থাকবেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

জাতীয় কবি নজরুল ইসলাম এর আদর্শ বৈষম্যহীন সমাজ গঠনের পথ দেখায়: এনপিপি

Update Time : ০৫:৪৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬