
ঢাকা প্রতিনিধি ;
সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।
রোববার (১২ জুলাই ২০২৬) এক শোকবার্তায় এনপিপি চেয়ারম্যান বলেন, জমির উদ্দিন সরকার ছিলেন একজন সজ্জন, অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্যসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করেছেন।
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং রাজনৈতিক অঙ্গনে শালীনতা ও দায়িত্বশীলতার চর্চায় জমির উদ্দিন সরকারের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শেখ ছালাউদ্দিন ছালু আরও বলেন, “জমির উদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দায়িত্বশীল নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
Reporter Name 

























