Dhaka ১১:০০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরের পানসি কনফারেন্স রুমে সাংবাদিকদের নিয়ে ‘কুষ্ঠরোগ ও এর পরিণতি বিষয়ে ওরিয়েন্টেশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ টিভির স্টাফ রিপোর্টার ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)-এর স্বাস্থ্য বিভাগের পরিচালক সাজ্জাদুর রহিম পান্থ।

সিএসএস-এর প্রজেক্ট অফিসার মো. খালেকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দিন, প্রতিদিনের বাংলাদেশ ও নাগরিক টিভির কৃষ্ণ মোহন ব্যানার্জী, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, সমকালের কিশোর কুমার, চ্যানেল ওয়ানের নাজমুস শাহাদাত জাকির, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, টাইমস টুডের মিলন বিশ্বাস, গ্লোবাল টিভির রাহাত রাজা, খোলা কাগজের ইব্রাহিম খলিল, বার্তা২৪.কমের মৃত্যুঞ্জয় রায়, সাতক্ষীরা সকালের আলতাব বাবুসহ অন্যান্য সাংবাদিক ও সিএসএসের কর্মকর্তারা।

কর্মশালায় জানানো হয়, কুষ্ঠ একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ এবং এর চিকিৎসা সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রদান করা হয়। বর্তমানে সাতক্ষীরা জেলায় ৪১ জন কুষ্ঠরোগী রয়েছেন। রোগটির প্রাথমিক লক্ষণ দ্রুত শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসার আওতায় আনতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, কুষ্ঠরোগীদের প্রতি সমাজে এখনও ভয়, কুসংস্কার ও বৈষম্যমূলক মনোভাব বিদ্যমান। এসব নেতিবাচক ধারণা দূর করতে মানবিক, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুর রহিম পান্থ বলেন, “কুষ্ঠ একটি প্রাচীন রোগ হলেও এটি নিয়ে সমাজে এখনও নানা ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে একে অভিশাপ বা পাপের ফল মনে করেন। আবার কেউ কেউ রোগটিকে গুরুত্ব দেন না। ফলে অনেক রোগী সময়মতো চিকিৎসা গ্রহণ থেকে বঞ্চিত হন।”

তিনি আরও বলেন, “সরকার ২০৩০ সালের মধ্যে দেশে কুষ্ঠরোগী শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। সিএসএস ২০১৩ সাল থেকে সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় কুষ্ঠ নিয়ন্ত্রণে কাজ করছে। সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগী শনাক্তকরণ এবং যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা গেলে কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা কুষ্ঠরোগ বিষয়ে সঠিক তথ্য প্রচার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কুষ্ঠরোগীদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ১১:০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬