
সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক ;
পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু ও মহাসচিব মোঃ আনিসুর রহমান দেওয়ান।
এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের অনন্য উদাহরণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখেই শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
নেতৃদ্বয় জন্মাষ্টমীর দিনে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।
Reporter Name 



















