Dhaka ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এনপিপি চেয়ারম্যানের

  • Reporter Name
  • Update Time : ০৫:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ২২৮ Time View

সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক;

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। দলের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু অবিলম্বে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা ইতোমধ্যেই চরম চাপে রয়েছে। এর মধ্যে আসন্ন বাজেটকে সামনে রেখে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়েছে।

শেখ ছালাউদ্দিন ছালু আরও বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে উৎপাদন ব্যয় বাড়িয়ে দেবে। এর প্রভাব পড়বে বাজারে, ফলে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বৃদ্ধি পেতে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জের আর্থিক চাপের কারণে বারবার জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। তিনি বিদ্যুৎ খাতের সব ধরনের দুর্নীতি, অপচয় ও অনিয়ম বন্ধ করে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এনপিপি চেয়ারম্যানের

Update Time : ০৫:০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬