Dhaka ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় সাংগঠনিক পদ হারালেন ছাত্রদল নেতা সাতক্ষীরার তালতলায় কোহিনুর হত্যা: কারখানার মালিক গ্রেপ্তার আশাশুনিতে দীর্ঘদিনের দখল থেকে জেলা পরিষদের পুকুর উদ্ধা শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযানে জনসম্পৃক্ততার চেষ্টা কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠিত সাপাহারে আমবাগান থেকে গ্রামপুলিশের মরদেহ উদ্ধার নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে শাহিন আহম্মেদ এর অংশ গ্রহন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় সাংগঠনিক পদ হারালেন ছাত্রদল নেতা

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ Time View

রাঙামাটি প্রতিনিধি ;

রাঙামাটিতে বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় সাংগঠনিক পদ হারিয়েছেন ছাত্রদল নেতা আবু আবরার আলভী। রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি আলভীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সানি আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কৃত আবু আবরার আলভী রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি ছিলেন।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিদ্যুৎ সংকট নিয়ে একটি পোস্ট দেন আলভী। সেখানে তিনি লেখেন, আগে বিদ্যুতের অনেক সমস্যা ছিল, এখন বিদ্যুৎই আর নেই।

পোস্টটিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ হিসেবে দেখিয়ে আলভীকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেয় জেলা ছাত্রদল। একই সঙ্গে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

পরে জেলা ছাত্রদলের কাছে লিখিত ব্যাখ্যা দেন আলভী। তবে তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি সংগঠনটি। এরপর ১ সেপ্টেম্বর তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি সরকারি কলেজ শাখার সহসভাপতি আবু আবরার আলভীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

তবে নিজের ফেসবুক পোস্টের পক্ষে যুক্তি দিয়েছেন আলভী। তিনি বলেন, জনদুর্ভোগের চিত্র তুলে ধরতেই ওই পোস্ট করেছিলেন।

আলভী বলেন, জনদুর্ভোগের চিত্রটাই মূলত আমি তুলে ধরতে চেয়েছি। বিদ্যুৎ নিয়ে দেশের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারা পোস্ট করেছেন। তারই ধারাবাহিকতায় আমি এই পোস্ট করি। সাধারণ শিক্ষার্থী ও জনমানুষের দুর্ভোগে আমরা যে দুঃখিত, সেটাই বোঝাতে পোস্টটি করেছি। এর বাইরে আমার কোনো উদ্দেশ্য ছিল না।

তিনি জানান, শোকজের জবাবও তিনি জেলা ছাত্রদল নেতাদের কাছে দিয়েছেন। তবে তাকে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চাইতে বলা হলেও তাৎক্ষণিকভাবে তিনি তা করেননি।

আলভী বলেন, তারা আমাকে ১ সেপ্টেম্বরের মধ্যে ফেসবুকে এই পোস্টের জন্য ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট করতে বলেছিলেন। এতে ছাত্রদল সম্পর্কে মানুষের খারাপ ধারণা তৈরি হতে পারে। তাই তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে পোস্ট না করে শোকজের ব্যাখ্যা প্রদানের চিঠিটি ফেসবুকে পোস্ট করি। সময় নিয়ে ক্ষমা চেয়ে পোস্ট করার পরিকল্পনা ছিল। এর মধ্যেই আমাকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির সিদ্ধান্তে আলভীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মাহফিল

বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় সাংগঠনিক পদ হারালেন ছাত্রদল নেতা

Update Time : ০৩:৪৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬