Dhaka ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার দেশের মানুষের বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। তবে একই সঙ্গে হলুদ সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তি চরিত্রহননের অপচেষ্টা নিয়ন্ত্রণ করাও জরুরি।

রোববার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সাইবার অপরাধ দমনে বিদ্যমান সাইবার আইন-২০২৬ যথেষ্ট কার্যকর নয়। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাকস্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা পুনরায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য একটি উপকমিটির কাছে পাঠানো হয়েছে।

তিনি জানান, সংশোধনী প্রস্তাবের বিষয়ে ইতোমধ্যে জনপরামর্শ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে জাতীয় পর্যায়ের বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। পর্যায়ক্রমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও গ্রহণ করা হচ্ছে।

রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, এসব অপরাধ দমনে রাজনৈতিক পরিচয় বিবেচনায় না এনে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সাব-রেজিস্ট্রারদের বদলি প্রসঙ্গে তিনি বলেন, ভূমি নিবন্ধন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে নানা নেতিবাচক ধারণা রয়েছে। বিশেষ করে পছন্দের কর্মস্থল পেতে অর্থ লেনদেনের অভিযোগ দীর্ঘদিনের। এ পরিস্থিতি পরিবর্তনে প্রথমবারের মতো ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে। পরবর্তীতে সারা দেশে এ পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বিচার বিভাগের বিভিন্ন সংকট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অতীতে কয়েকজন বিচারপতির বুদ্ধিবৃত্তিক দুর্নীতির কারণে দেশের গণতন্ত্র ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে উঠতে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে।

দেশে সার, বিদ্যুৎ ও গ্যাস সংকটের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় এলএনজি ও সার আমদানিতে সমস্যা দেখা দিয়েছে। ফলে এসব খাতে সংকট তৈরি হয়েছে।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশে সোলার বিপ্লব ঘটাতে হবে। বিকল্প জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করা সম্ভব।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেন, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, বিএনপি নেতা আব্দুর রউফ, তাজকিন আহমেদ চিশতি এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী

Update Time : ০১:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬