Dhaka ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০১:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা নতুন থানা সংলগ্ন আজিজ কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ গাজী (৬৫) সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আব্দুল মজিদ গাজী সাইকেলযোগে পাটকেলঘাটা থেকে নিজ গ্রাম বিনেরপোতার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় আজিজ কমপ্লেক্সের সামনে পৌঁছালে সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দুর্ঘটনায় আব্দুল মজিদ গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও চালক পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে খুলনার খর্নিয়া হাইওয়ে থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

Update Time : ০১:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬