
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
কাউখালী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের নির্দেশনায় এসআই বিপ্লব বিশ্বাস ও এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত ভোররাতে উপজেলার পূর্ব আমরাজুরী গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পূর্ব আমরাজুরী গ্রামের মৃত বাবুল খন্দকারের ছেলে মো. সাগর হোসেন (২৬)-কে তার নিজ শয়নকক্ষ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কক্ষ থেকে মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত সাগর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পিরোজপুরের সংশ্লিষ্ট বিচারিক আদালতে পাঠানো হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। উপজেলার কোথাও মাদক ব্যবসা বা মাদক সেবনের সুযোগ দেওয়া হবে না। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।”
Reporter Name 


















