Dhaka ০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, কিশোরীদের চেক ও উপহার বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ২৩ Time View

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও কিশোরীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে কিশোরীদের মধ্যে চেক ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

বিকেল সাড়ে ৩টায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের’ আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিআরডিবির উপপরিচালক মো. নাজমুল আনোয়ার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মঞ্জুর এলাহী। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তদন্ত শাখার কর্মকর্তা আব্দুল হালিম, একাডেমিক সুপারভাইজার সুমন বিশ্বাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

সমাবেশে বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে কিশোরীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কিশোরীদের আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি কিশোরীদের লেখাপড়া অব্যাহত রাখা, অল্প বয়সে বিয়ে না দেওয়া এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষায় সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, কিশোরীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি তাদের শিক্ষা, সচেতনতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ, কিশোরীদের চেক ও উপহার বিতরণ

Update Time : ০৩:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬