Dhaka ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা  তালায় দুই বাল্যবিবাহ বন্ধ, কনের বাবাকে জরিমানা সাতক্ষীরা ‘ল’ কলেজে প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা দাবির অভিযোগ, রসিদ ছাড়াই আদায়ের দাবি রামপালে ‘নিরাপদ অনলাইন, সুরক্ষিত শৈশব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে বিএনপি নেতার কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি কাউখালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকার চেক কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় মলদ্বারে স্বর্ণের পেস্ট, ভারতীয় নাগরিক আটক পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ

কাউখালীতে মা ইলিশ ধরায় ৩ জেলেকে জরিমানা, আদায় ৩০ হাজার টাকা

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৪ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করে কঁচা নদীতে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার কঁচা নদীর বেকুটিয়া প্রান্তসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশ।

আটক জেলেরা হলেন পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকার জাহাঙ্গীর হোসেন (৫৫), কবির হোসেন (৩০) ও মো. মইনুদ্দিন (২২)। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান প্রসঙ্গে ইউএনও রেহেনা আক্তার বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত সার্বক্ষণিক তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। নিষেধাজ্ঞার সময়ে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, নেছারাবাদ ও কাউখালীতে মতবিনিময় সভা 

কাউখালীতে মা ইলিশ ধরায় ৩ জেলেকে জরিমানা, আদায় ৩০ হাজার টাকা

Update Time : ০৩:২৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬