Dhaka ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের এক অসহায় ও প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে জেলা সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় দুটি ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের নির্দেশনায় এ পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে ওই প্রবীণ নারীকে দুটি উন্নত জাতের ছাগল প্রদান করা হয়। পাশাপাশি তার জীবনযাত্রার মানোন্নয়নের জন্য ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার সয়াবিন তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, জনতা ব্যাংক উপজেলা শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান, ফিল্ড সুপারভাইজার মীর শরীফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ভিক্ষুকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চলমান কর্মসূচির অংশ হিসেবে ওই প্রবীণ নারীকে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ছাগল পালন ও অন্যান্য সহায়তার মাধ্যমে তিনি ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠবেন এবং ভিক্ষাবৃত্তি থেকে ফিরে এসে সম্মানজনক জীবনযাপন করতে পারবেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ

Update Time : ০৫:২৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬