Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা শ্যামনগরে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, অপরাধ দমনে তৎপরতার নির্দেশ সাতক্ষীরায় বিজিবির মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান, উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপ পাওয়ায় আহসান রাজীবকে সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু কাউখালীতে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ সাতক্ষীরায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময়

বাকেরগঞ্জে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক জিয়াকে নিয়ে মিথ্যা অপপ্রচার

  • Reporter Name
  • Update Time : ০২:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ২৬৫ Time View

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে সত্য ঘটনা তুলে ধরে সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকা ও বিজয় টিভির প্রতিনিধি মো. জিয়াউল হক আকনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সাংবাদিক জিয়াউল হক আকন দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবিরের ওপর হামলার ঘটনা নিয়ে তিনি একটি অনুসন্ধানমূলক সংবাদ প্রকাশ করেন। সংবাদটি প্রকাশের পর একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার ব্যক্তিগত সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে বলেও জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিক জিয়াউল হক আকন বলেন, তিনি দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন এবং সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের চেষ্টা করেছেন। কিন্তু একটি মহল নিজেদের অপকর্ম আড়াল করতে তাকে উদ্দেশ্য করে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, একজন পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছি। সংবাদ প্রকাশের কারণে আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এদিকে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত করতে এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত অপপ্রচার বন্ধ করে সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ

বাকেরগঞ্জে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক জিয়াকে নিয়ে মিথ্যা অপপ্রচার

Update Time : ০২:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬