Dhaka ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের: গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ তালায় খাঁচায় আটকে গুরুতর আহত বনবিড়ালের বাচ্চা উদ্ধার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ, বছরে বিক্রি ২২ কোটি টাকার সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ এর উদ্বোধন সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

বাকেরগঞ্জে প্রধান শিক্ষকের ব্যাগে মিলল ছাত্র-ছাত্রীদের মিড-ডে খাবার ২৪ টি ডিম ২২ টি রুটি

বাকেরগঞ্জ বরিশাল সংবাদদাতা ;

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ‘মিড-ডে মিল’ কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং অভিযুক্তের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ২নং চরাদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ১০নং রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তারের ব্যাগ থেকে গতকাল (বুধবার) বিকেলে ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ২৪টি ডিম ও ২২ পিস রুটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত এসব খাদ্যসামগ্রী প্রধান শিক্ষিকার ব্যক্তিগত ব্যাগে পাওয়া যাওয়ার পর বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে এলাকায় আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়। এরপর ঘটনাটি জানাজানি হলে স্থানীয় অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে সরকার স্কুল ফিডিং কর্মসূচি পরিচালনা করছে। এই কর্মসূচির খাদ্যসামগ্রী নিয়ে একান্ত অনিয়মের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

এ বিষয়ে কয়েকজন অভিভাবক মন্তব্য করেছেন, “শিশুদের জন্য বরাদ্দকৃত খাবার যদি আত্মসাৎ করা হয়, তাহলে তা শুধু অনিয়ম নয়, এটি শিক্ষার্থীদের অধিকারেরও লঙ্ঘন। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা সরকারের: গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর

বাকেরগঞ্জে প্রধান শিক্ষকের ব্যাগে মিলল ছাত্র-ছাত্রীদের মিড-ডে খাবার ২৪ টি ডিম ২২ টি রুটি

Update Time : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬