
বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে ডাইসু মালিক-শ্রমিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. কামরুল হাওলাদারকে সভাপতি, মো. রাশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক, সোহেল হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক এবং মিলন মৃধাকে লাইন সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বাকেরগঞ্জ বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সভায় উপস্থিত মালিক ও চালকদের কণ্ঠভোটে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটি আগামী চার বছর দায়িত্ব পালন করবে।
সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, পৌর বিএনপির সহসভাপতি শেখ রিমন, সম্পাদক মিরাজ উদ্দিন জুয়েল ও আল আমিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান ফিরোজ, পৌর শ্রমিক দলের সভাপতি আবদুল খালেক হাওলাদার এবং যুবদল নেতা বেল্লাল হোসেনসহ স্থানীয় ডাইসু মালিক ও শ্রমিকেরা।
সভায় বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং মালিক-শ্রমিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে ডাইসু মালিক ও শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
Reporter Name 




















