Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

সাতক্ষীরায় তিন হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, রোগীর খাবার খেয়ে সন্তুষ্টি প্রকাশ

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তিনটি সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনকালে তিনি হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান নিজে পরীক্ষা করে সন্তুষ্টি প্রকাশ করেন। একই সঙ্গে রান্নার সঙ্গে সংশ্লিষ্টদের কাজের প্রশংসা করেন।

পরিদর্শনের শুরুতে মন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতালের রান্নাঘর ঘুরে দেখেন। তিনি খাবারের মান, প্রস্তুত প্রক্রিয়া ও স্বাস্থ্যসম্মত পরিবেশ পরিদর্শন করেন। পরে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও খাবারের মান সম্পর্কে খোঁজ নেন। এ সময় বেশ কয়েকজন রোগী খাবারের মান নিয়ে সন্তুষ্টির কথা জানান।

তবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি এক রোগী অভিযোগ করেন, হাসপাতালে প্রায় দুই শতাধিক রোগী ভর্তি থাকলেও সরকারিভাবে প্রতিদিন মাত্র একশো রোগীর জন্য খাবার বরাদ্দ রয়েছে। ফলে শতাধিক রোগী নিয়মিত খাবার থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত সংখ্যক রোগীর জন্যই বর্তমানে খাবার সরবরাহ করছে। তবে সদর হাসপাতালে রোগীর চাপ বিবেচনায় বেড সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বেড সংখ্যা বৃদ্ধি পেলে খাবারের বরাদ্দও বাড়বে এবং সমস্যার দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনের সময় মন্ত্রী রোগীদের সঙ্গে চিকিৎসাসেবার মান, চিকিৎসকদের আচরণ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ নিয়েও খোলামেলা আলোচনা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, গত ১৭ বছরে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে। এরপরও সীমিত জনবল নিয়ে চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনটি হাসপাতালের ওয়ার্ড, পরিচ্ছন্নতা, রোগী ব্যবস্থাপনা ও খাবারের মান সার্বিকভাবে সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি।

এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা দুই চিকিৎসককে বরখাস্ত করার তথ্যও জানান স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নাইটগার্ডকেও দায়িত্বে অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সাতক্ষীরায় তিন হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, রোগীর খাবার খেয়ে সন্তুষ্টি প্রকাশ

Update Time : ০৫:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬