Dhaka ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সাতক্ষীরায় একই হাসপাতালে ৪২ দিনের ব্যবধানে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-স্বজন গাজী নজরুল ইসলাম এখন কোন দলের এমপি—প্রশ্ন সাতক্ষীরায় সাতক্ষীরার তালায় লিগ্যাল এইড পরিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত কাউখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারের যোগদান কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর সওজের জমি থেকে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ সেতু নির্মাণে বাধা দূর, যানজট নিরসনের প্রত্যাশা

সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের যৌথ উদ্যোগে প্রাক্তন নিবন্ধিত শিশু (আরসি) ও যুবদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) শহরের চালতেতলা ক্যাথলিক মিশন চার্চের মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সুশীলনের এডিপি ম্যানেজার মিল্টন সিং। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ ম্যানেজার ড্যারেন অ্যান্ড্রো কস্তা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চালতেতলা ক্যাথলিক মিশনের ফাদার আশীষ রোজারিও, সিএসসি। বিশেষ অতিথি ছিলেন সুশীলনের উপ-পরিচালক (প্রোগ্রাম) জিএম মনিরুজ্জামান, দেবহাটা এডিপির প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ অফিসার পল্টন বিশ্বাস, সিস্টেমস অফিসার সিনথিয়া কস্তা এবং ফাইন্যান্স অফিসার ডরিন মণ্ডল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান।

সমাবেশে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলা থেকে আগত প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবরা তাদের জীবনের সাফল্য, অর্জন, অভিজ্ঞতা এবং অনুপ্রেরণার গল্প তুলে ধরেন। পাশাপাশি ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা ভবিষ্যতে ব্যক্তি, পরিবার এবং সমাজের উন্নয়নে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও মতবিনিময় করেন।

বক্তারা বলেন, একসময় স্পন্সরশিপ কর্মসূচির আওতায় থাকা অনেক শিশু বর্তমানে বিভিন্ন পেশা ও সামাজিক কর্মকাণ্ডে সফলতার সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।

সমাবেশে ৩০ জন প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবক-যুবতী, সিবিও সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভবিষ্যতে প্রাক্তন নিবন্ধিত শিশুদের মধ্যে আরও সুদৃঢ় নেটওয়ার্ক গড়ে তোলা এবং শিশু কল্যাণমূলক কার্যক্রমে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০২:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬