Dhaka ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

বাকেরগঞ্জে ‘নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার’র আনুষ্ঠানিক উদ্বোধন

 বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বাকেরগঞ্জের মানুষের আধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার’। সাহেবগঞ্জে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমের শুভ সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সেলিনা হোসাইন বাবলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল হোসেন খান। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এতদিন বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য বাকেরগঞ্জের মানুষকে বরিশাল শহরে যেতে হতো। এতে সময় ও অর্থ—উভয়েরই অপচয় হতো। নতুন এই ডায়াগনস্টিক সেন্টার চালুর ফলে এখন নিজ এলাকাতেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার সুযোগ মিলবে।

কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিতে Fully Automated Analyzer, Digital Ultrasonography (USG), ECG, Echocardiogramসহ আন্তর্জাতিক মানের আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। পাশাপাশি CBC, RBS, Lipid Profile, Thyroid Function, Hormone Test, HBsAg, Dengue, Covid-19সহ প্রায় সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা করা হবে।

প্রতিষ্ঠানের পরিচালক বলেন, “উন্নত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পরীক্ষায় বিশেষ মূল্যছাড়ের ঘোষণাও দিয়েছে কর্তৃপক্ষ।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

বাকেরগঞ্জে ‘নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার’র আনুষ্ঠানিক উদ্বোধন

Update Time : ০৫:২৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬