Dhaka ০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ ভূরুঙ্গামারীতে বৈধ কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ, বাতিলের দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক, দেশলাই কাঠি ও নকশি সুতায় দুর্গ বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন গো-হাট পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়া নিধনে আলোচনা সভা সাতক্ষীরা তালায় পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা উদ্ধার তালায় সমাজসেবা অধিদপ্তরের পেশাভিত্তিক উন্নয়নে সফটস্কিলস প্রশিক্ষন উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের অভিযানে মামলার ৩ আসামি গ্রেপ্তার কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হলেন ইউএনও মিল্টন চন্দ্র পাল

প্রতিনিধ, বাকেরগঞ্জ বরিশাল ;

বাকেরগঞ্জ পৌরসভার রাস্তাঘাট পরিচ্ছন্ন ও পরিবেশ সুন্দর রাখতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলামের উদ্যোগে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিয়েছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন চন্দ্র পাল। শুক্রবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভাকে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেনের আশেপাশের আগাছা, লতাপাতা এবং আবর্জনা পরিষ্কারের কাজ নিয়মিত করে আসছেন বাকেরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম। প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় শুক্রবার সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান শুরু করলে পরিচ্ছন্নতা কাজে সরাসরি উপস্থিত হয়ে যোগ দেন ইউএনও মিল্টন চন্দ্র পাল।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পৌর প্রশাসক ও ইউএনও মিল্টন চন্দ্র পাল এবং বিএনপি নেতা ওবায়দুল ইসলাম নিজেরা উপস্থিত থেকে রাস্তার পাশের ঝোপঝাড়, আগাছা ও আবর্জনা পরিষ্কার করছেন। প্রশাসনিক প্রধান ও রাজনৈতিক প্রতিনিধির এমন উদ্যোগ দেখে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে অভিযানে হাত বাড়ান। অভিযানে প্রধান প্রধান রাস্তার দু’পাশের ঝোপঝাড় কেটে দৃষ্টিসীমা পরিষ্কার করা হয়, যাতে পথচারী ও যানবাহন চলাচল ঝুঁকিমুক্ত হয়।

​অভিযানের উদ্যোগ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম বলেন, “আমি প্রতি সপ্তাহে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট ও ড্রেনের আশেপাশে আগাছা এবং আবর্জনা পরিষ্কার করে থাকি। প্রতি সপ্তাহের মতো আজ সকালেও আমরা কাজ শুরু করি। আমাদের এই পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও মিল্টন চন্দ্র পাল স্যার এসে যোগ দেওয়ায় কাজটিতে নতুন উদ্দীপনা এসেছে। শহরকে পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগে আমরা আনন্দিত এবং জনগণের সুবিধার জন্য এ ধরনের জনকল্যাণমূলক কাজে আমাদের সহযোগিতা সবসময় থাকবে।

​ইউএনও ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল বলেন, “পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের সামাজিক দায়িত্ব। শুধু সরকারি পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে নাগরিকরা নিজ নিজ উদ্যোগ ও সচেতনতায় এলাকা পরিষ্কার রাখলে একটি আধুনিক পৌরসভা গড়ে তোলা সম্ভব। এই ধরনের প্রশংসনীয় সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

​উল্লেখ্য, পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও মিল্টন চন্দ্র পাল নাগরিক সেবা সহজীকরণ ও পৌরসভার সৌন্দর্য বর্ধনে নানা পদক্ষেপ নিচ্ছেন। নিজ হাতে ঝোপঝাড় পরিষ্কার ও বিএনপি নেতার এই সামাজিক উদ্যোগের সমন্বয় স্থানীয়দের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে এবং সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ

বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে যুক্ত হলেন ইউএনও মিল্টন চন্দ্র পাল

Update Time : ০৩:২২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬