Dhaka ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা নেছারাবাদে অস্বাস্থ্যকর আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা

জাতীয় দৈনিক জনবাণীর স্টাফ রিপোর্টার হলেন সাংবাদিক জিয়াউল হক আকন

  • Reporter Name
  • Update Time : ০২:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ Time View

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে সাংবাদিক জিয়াউল হক আকন জাতীয় দৈনিক জনবাণী পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

দীর্ঘ সময় ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত জিয়াউল হক আকন স্থানীয় জনজীবনের নানা সমস্যা, অনিয়ম-দুর্নীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের দাবি-দাওয়া সংবাদমাধ্যমে তুলে ধরে আসছেন। পাশাপাশি অসহায়, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের কথা জনসম্মুখে উপস্থাপন করে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন।

এর আগে তিনি জাতীয় দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রায় পাঁচ বছর বরিশাল জেলার দায়িত্ব পালন করেন। বর্তমানে জাতীয় দৈনিক জনবাণীর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিজয় টিভির বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি ব্যক্ত করে জিয়াউল হক আকন বলেন, “সাংবাদিকতা সমাজ পরিবর্তন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পেশার মাধ্যমে সবসময় অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকব। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

তিনি নতুন দায়িত্ব সফলভাবে পালনের জন্য সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের  

জাতীয় দৈনিক জনবাণীর স্টাফ রিপোর্টার হলেন সাংবাদিক জিয়াউল হক আকন

Update Time : ০২:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬