
বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ উপলক্ষে পৌর শহরের ডাকবাংলো মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহমেদ মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাইদুল ইসলাম, সদস্য সচিব মো. তোফায়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক রাজু লস্কর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান রাজু ও রফিকুল ইসলাম, মাহমুদ হোসেন, ইলিয়াস কাঞ্চন, মো. সাঈদ, সৈকত সরদার, জিয়া রাঢ়ী, আমিনুল ইসলামসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাইদুল ইসলাম বক্তব্য দেন। তিনি দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
Reporter Name 
























