
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে মাদকদ্রব্য গাঁজা সেবনের দায়ে এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১২ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সংলগ্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম আরিফ (২১) নামের ওই যুবককে গাঁজা সেবনের অপরাধে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 





















